বুধবার, ৬ নভেম্বর, ২০১৩

হরতাল পরিস্থিতি


আজ দুপুর ১২ টার দিকে সদরপুরের কলেজ মোড়ের সামনে 
সদরপুর থানা বিএনপি একাংশ (শাহাজাদা মিয়া গ্রুপ)
 ও এর অঙ্গ সংগঠন মিছিল করে।
মিছিলের পর বক্তব্য দেন,
থানা  বিএনপির সভাপতি,সাধারন সম্পাদক,
যুবদলের সভাপতি সহ প্রমুখ।
এবং একই সময়ে অন্য দিকে
 কৃষ্ণপুরের মোড়ে বিএনপি অন্য অংশ  
(আকমাল ইবনে ইউসুফ গ্রুপ) ও এর অঙ্গ সংগঠন মিছিল করে।
মিছিলের পর বক্তব্য দেন,
 থানা  বিএনপির সভাপতি,সাধারন সম্পাদক, সহ প্রমুখ।
আজ সদরপুরের অবাস্থা আগের দিনের থেকে একটু গরম ছিল।
কিন্তু পরিস্তিতি মোকাবেলা করার জন্য
 বিপুল সংখ্যক পুলিশ মোতাওন ছিল।
আন্ত যান চলাচল স্বাভাবিক ছিল।

সোমবার, ৪ নভেম্বর, ২০১৩

আজকের হরতাল পরিস্থিতি

 সদরপুর যে আওমেলিগ এর ঘাটি সেটা প্রমানিত হয়েছে ।
কারন হরতাল এ কোন রকম প্রভাব পরেনি।
মানুষের মনে কোন রকম ভয় নেই।
কিন্তু সদরপুর - ফরিদপুর বাস চলাচল করেনি।
পুলিশ বিভিন্ন মোড়ে অবাস্থান নিয়েছে।
এছাড়াও অতিরিক্ত পুলিশ আনা হয়েছে জেলা শহর থেকে। 
এই ছিল আজকের সংবাদ .

রবিবার, ৩ নভেম্বর, ২০১৩

সদরপুর বাজারের খাল দখলের ফলে বন্ধ হয়ে গেছে পানি নিষ্কাশন

সদরপুর উপজেলা সদর বাজারের পাশ দিয়ে প্রবাহমান ভুবনেশ্বর নদ থেকে বাইশ-রশির কাটাখালি পর্যন্ত খড়স্রোতা খালটির উতসমুখে ব্রীজ থেকে সদরপুর বাজার পর্যন্ত অবৈধ পাকা স্থাপনা ও দোকানপাট নির্মাণ করায় পানি নিষ্কাশনের পথ একেবারে বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন এলাকার ব্যবসায়ী এবং জনসাধারন।
খোঁজ নিয়ে জানা যায়, ২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ভুবনেশ্বর নদের ব্রীজ সংলগ্ন খালটির উতস মুখে জেলা পরিষদের খালের উপর দোকানপাট নির্মাণ শরু হয়। ব্রীজ থেকে কৃষ্ণপুর বাস স্ট্যান্ড পর্যন্ত প্রায় ৫’শ গজ এলাকায় প্রায় শতাধিক আধাপাকা ও টিনশেড দোকান নির্মাণ করায় খালটির উতস মুখ প্রায় বন্ধের পথে। গত বছর ও চলতি বছর উক্ত খালটি দিয়ে কোন পানির প্রবাহ না থাকায় প্রায় ৩ কিলোমিটার এলাকায় খালের পানি জমে থেকে পচে দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। ফলে খালটির দু’তীরের প্রায় কয়েক হাজার অধিবাসি পচা পানির গন্ধে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছে।
অভিযোগ রয়েছে, বাজারের স্টেডিয়াম মার্কেট সংলগ্ন ব্রীজের পাশে জনৈক এক সরকারি কর্মকর্তা বহুতলা মার্কেট নির্মাণ করায় পানি নিষ্কাশনের পথ সম্পূর্ণ বন্ধের পথে। সদরপুর বাজারের ব্যবসায়ীরা জানান, অপরিষ্কার ময়লা পানির গন্ধে তারা বাজারে বসে দোকান করতে পারছে না। এলাকাবাসির দাবী খালটির উতস মুখসহ প্রায় ১ কিলোমিটার এলাকা জরুরী ভিত্তিতে খালটি খনন করার প্রয়োজন। এ ছাড়া উতস মুখের ব্রীজ থেকে ইটভাটা সিনেমা হল এলাকা ও সরকারি হাইস্কুল এলাকায় জরুরী ভিত্তিতে খনন কাজ করা প্রয়োজন। পাশাপাশি খালটির ওপর নির্মিত অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদের জন্য স্থানীয় জনগণের জোর দাবী উঠেছে।
এ ব্যাপারে ওই সকল দোকান ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানান, খালি জায়গা পেয়ে তারা দোকান নির্মাণ করেছে, সরকার বললে তারা চলে যাবেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও ভারপ্রাপ্ত সহকারি কমিশনার ভূমি জানান, যদি সরকারি খাল দখল করে কেউ দোকানপাট নির্মাণ করে থাকে, তাহলে তাদের আইনগতভাবে উচ্ছেদ করা হবে।

       Copy Then Paste
   The Site Of Newspeper

আগামী কাল থেকে আবার হরতাল

আগামী কাল থেকে আবার ৬০ ঘণ্টার হরতাল। 
হরতাল  নিয়ে সদরপুরের বিরূপ মন্তব্য।

শনিবার, ২ নভেম্বর, ২০১৩

জাতীয় সমবায় দিবস



আজ সকাল ১০ টার দিকে ৪২তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে 
উপজেলা চত্তর হতে একটি রালি করা হয় । 
রালিটি শহররের সকল মোড় ঘুরেসদরপুর দরবার হলে এসে শেষ হয় ।
পরে দরবার হলে সমবায় দিবস উপলক্ষে সভা করা হয় ।
এই সভাতে বক্তব্য দেন ,
জনাব লোকমান হোসেন ( উপজেলা নির্বাহী অফিসার ),।
জনাব ফকির আব্দুর সাত্তার (উপজেলা চেয়ারম্যান, সদরপুর)
ও সমবায় ও পল্লি উন্নয়ন কর্মকর্তারা ।
এতে সমবায় সমিতির বিভিন্ন দিক তুলে ধরা হয়
।এই সভাতে বিভিন্ন সমবায় সমিতির সদস্য যোগ দেন 


শুক্রবার, ১ নভেম্বর, ২০১৩

টুঙ্গি পাড়া যাবেন , প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র পুত্র সাজিব ওয়াজেদ জয়

আজ গোপালগঞ্জের টুঙ্গি পাড়া যাবেন , প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র পুত্র,
সাজিব ওয়াজেদ জয় ।
তাঁর নানা, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মাজারে।
যাবার সময় তিনি বিভিন্ন স্থানে পথসভা করবেন।
জানা গেছে তিনি আমাদের পার্শ্ববর্তী উওপজেলা ভাঙ্গাতে পথসভা করবেন।
এই কারনে সদরপুরের আওয়ামী লীগ ও এর
 অঙ্গসংগঠনের নেতা কর্মীরা ভাঙ্গা গিয়েছিলেন তাঁর পথসভাতে যোগ দিতে।

সদরপুরে জাতীয় যুব দিবস পালিত

আজ সদরপুরে উজ্জাপন হল জাতীয় যুব দিবস ,
সকাল ৯.৩০ টার দিকে থানার সামনে থেকে রালি বের হয় ।
রালিটি শহররের সকল মোড় ঘুরে সদরপুর দরবার হলে এসে শেষ হয় ।
পরে দরবার হলে  যুব দিবস উপলক্ষে সভা করা হয় ।
এই সভাতে বক্তব্য দেন ,
জনাব লোকমান হোসেন ( উপজেলা নির্বাহী অফিসার ),
জনাব ফকির আব্দুর সাত্তার (উপজেলা চেয়ারম্যান, সদরপুর)
জনাব সেলিম হোসেন (যুব উন্নায়ন অফিসার)
 সহ আরও অনেকে।
এতে সরকারের যুব উন্নায়ন এর বিশেষ দিক নিয়ে আলোচনা করা হয়।

আমাদের ফেসবুক পেজ